ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নরসিংদীতে ট্রাকচাপায় উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নিহত

ads

পলাশ উপজেলায় ট্রাকচাপায় মোস্তফা কামাল নামে এক উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাগপাড়ায় এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরো একজন স্বাস্থ্য কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। নিহত মোস্তফা কামালের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আনু হাওলা গ্রামে। তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন।


পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রত্যদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রাণ ফুড ফ্যাক্টরীর প্রধান গেটের সামনে পলাশ থেকে ঘোড়াশালগামী স্বাস্থ্য কর্মকর্তার মোটরসাইকেলটি পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা কামাল মারা যায়। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হারুনুর রশিদ গুরুতর আহত হয়।


পরে ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার সাদিকুল বারীর নেতৃত্বে নিহত মোস্তফা কামালের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং আহত অপর স্বাস্থ্য কর্মকর্তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ads
ads
ads

Our Facebook Page